দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা; ২১ ক্যারেট সোনার ভরি প্রতি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা; ১৮ ক্যারেট ভরি প্রতি সোনা ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা; আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।
এদিকে সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকায় কেনা-বেচা হবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team